গাজিপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস ছিলো সদ্য প্রয়াত জাতির বিবেক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং (DG) ডক্টরস অব গাজিপুর এর মার্কেটিং এক্সিকিউটিভ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।গতকাল ৭ আগস্ট,২০২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করছিলো এবং একজন নারীর শ্লীলতা হানির চেষ্টা করছিলো ঠিক তখন সাংবাদিক তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে সন্ত্রাসী তা ডিলিট করতে বললে তিনি আরও প্রতিবাদ জানান অতঃপর সন্ত্রাসীরা ছুরিকাঘাত, চাপাতি ইত্যাদি অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, তারপর ঘটনাস্থলে বাসন মেট্রো থানা পুলিশের একটি টিম এসে ময়নাতদন্তের জন্য গাজিপুর সদর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে নেন।পরদিন শুক্রবার দীর্ঘ সময় বাসকৃত চান্দনা চৌরাস্তা এলাকায় তার ১ম জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া নেওয়া হয় এবং ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।
তিনি সাংবাদিকতার এই দীর্ঘ পথচলায় প্রতিটি গণমাধ্যমকর্মী পুরুষ - নারী সবার প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। সবার সাথে মিলেমিশে বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশ করে গেছেন সময়ের সাহসী সন্তান হিসেবে।প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, মালিক ও কর্মকর্তাদের সাথেও ছিলো তার নিবিড় সম্পর্ক, কখনোই অহংকার অহমিকা দাম্ভিকতা ছিলো না তার মাঝে।
সত্য সংবাদ প্রকাশে ছিলেন আপোষহীন, স্টাফ রিপোর্টার এর সুবাদে সারাদেশে সংবাদ সংগ্রহে ও অনুসন্ধানী রিপোর্টের কাজে নিয়োজিত থাকায় শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ও ছিলো অগণিত।
হঠাৎ সন্ত্রাসীদের নৃশংস হত্যাকান্ডে স্বীকার হবেন কে জানতো!প্রশ্নের ভিতর প্রশ্র থাকে, চমকের ভিতর চমক থাকে, খবরের ভিতর খবর থাকে,নিয়তির নির্মমতার কারণে আজ খবর প্রকাশকারী হয়ে খবর হয়ে গেলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
ব্যক্তি জীবনে কারো সাথে তার কোনো আক্রোশ ছিলো না সবার সাথে ছিলো সুসম্পর্ক, সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাঠে কাজ করে গেছেন তা অসংখ্য সাংবাদিক কে জিজ্ঞেস করলেই উত্তর মিলবে।
আজ তিনি না ফেরার দেশে,মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুক আমিন এমনটা প্রত্যাশা করেছেন তার সাথে চলা অসংখ্য কলিগ,শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সচেতন সমাজের ব্যক্তিরা এবং সাধারণ মানুষ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও মালিকরা সমবেদনা জানিয়েছেন।
তার অকালে এভাবে ঝরে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না পারছে না ৫ বছর বয়সী শিশু।
এদিকে এমন ন্যাক্কারজনক মর্মান্তিক ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়লে সারাদেশ থেকে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন, মানববন্ধনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অনতিবিলম্বে আসামিদের শনাক্ত করে কঠোর শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানাচ্ছেন, সারাদেশে প্রতিদিন মানববন্ধন কর্মসূচি পালন চলবে যতক্ষণ পর্যন্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হচ্ছে তাছাড়া কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতারা,প্রতিটি সাংবাদিক কে নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে।

সুশীল সমাজ এর ব্যক্তিগণ কঠোর বিচারের দাবি জানান।
গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি স্টাফ রিপোর্টার সাংবাদিক সামছুদ্দিন জুয়েল জানান, আইনশৃঙ্খলা অবনতির জন্য সাংবাদিক তুহিনের উপর হামলা হয়েছে এর আগেও সাংবাদিকদের হামলা করে আহত,নিহত ,মিথ্যা মামলা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা কে বাকরুদ্ধ করা হয়েছে যার বিচার এখনো হয়নি তিনি সকল সাংবাদিকদের ঐক্যের ডাক দেন আগামীকাল শনিবার ৯ আগষ্ট ২০২৫ শনিবার গাজিপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মানববন্ধনের ঘোষণা দেন।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, জাতির আয়না,সমাজের ডাক্তার সাংবাদিকদের উপর হামলা দিন দিন বেড়ে যাচ্ছে আইনশৃঙ্খলা অবনতির জন্য। সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ দৃষ্টি কামনা করেছেন যাতে সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত,হামলা ও মিথ্যা মামলা দেওয়া জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে এটা সময়ের শ্রেষ্ঠ একটি দাবী।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর সহকর্মীরা হতবাক ও বিস্মিত শোকাভিভূত গোটা সাংবাদিক সমাজ,এই লজ্জা কারো একার নয় গোটা দেশের। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জান্নাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আহবান জানান তার ঘনিষ্ঠ সহকর্মীরা,আরো বেশি জাগ্রত হোক বিবেক,সবার প্রত্যাশা ভবিষ্যতে যাতে এমন ন্যাক্কারজনক মর্মান্তিক নির্মম ঘটনা আর না ঘটে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ