বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা।
সোমবার (১১ আগস্ট) হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের তথ্য জানায় ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন।
হাইকমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়া হাইকমিশন এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ