সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানীর এই মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
মামলার বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। পরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ