নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবা ( ১৪ অগাস্ট ) দুপুর একটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামেরর রবিন আলির ছেলে গোলাম মোঃ রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ১০-১২ জন ছাত্র নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন নদীতে গোসল করতে নামে। এ সময় শেখ ফরিদ ও গোলাম রব্বানি পানিতে ডুবতে ডুবতে পালিয়ে যাই। এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লতিফুল বারি জানান রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে । লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা থানা এলাকা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ