গত ১৫ই আগষ্ট তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন পৌর-শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় হোটেল খোদোয়া(আবাসিক) আবাসিক হোটেলের ভিতর হইতে ০৫(পাঁচ) জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
১। জাহের আলী(৬৫), পিতা-মৃত মেহের আলী, মাতা-মৃত নীলিমা খাতুন, ২। মাইন উদ্দিন(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া, মাতা-মৃত হাজেরা খাতুন, ৩। মোঃ কাওসার মিয়া(৩০), পিতা-আব্দুল মান্নান, মাতা-জাহানারা বেগম, ৪। মোঃ আকাশ মিয়া(২৮), পিতা-অলি মিয়া, মাতা-রেহেনা বেগম, সর্ব সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউপি-রামরাইল, ৫। বিল্লাল হোসেন(২৮), পিতা-মৃত ফজলুল হক, মাতা-সালেহা বেগম, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউপি-মজলিশপুর, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ০৫(পাঁচ) জন অস্ত্রধারী ডাকাতকে আটক করেন চার্জ অফিসার, জেলা গোয়েন্দা শাখা এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এসআই(নিঃ)/মোঃ সোহাগ রানা, এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল আজাদ, এসআই(নিঃ)/আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা, জামালপুর এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ