গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম (৩২) নামে এক বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গ'লাকে'টে হ'ত্যা করে দুবৃ'র্ত্তরা।
নিহ'ত নজরুল ইসলাম (৩২), নাকাই ইউনিয়নের
শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে, স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃ'র্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলা'কেটে হ'ত্যা করে। এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে এবং তারা ধরা খেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গ'লা কে'টে হ'ত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান।
নিহ'ত নজরুল ইসলামের জ্যাঠাত ভাই জানান, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হ'ত্যা করা হয়েছে।
নিহ'ত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।
এলাকাবাসী এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদে'হ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যা' কান্ডের কারন উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ