নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে পাঁচজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির ৩১ ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়।
পরে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পালিয়ে যাওয়া বাকি তিনজনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে কচুগড়া সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন:
আলম মিয়া (২০), পিতা: ইসমাইল হোসেন, গ্রাম: আন্দাদিয়া, বারহাট্টা, নেত্রকোনা
ইমন (২০), পেশা: অটোরিকশা চালক, গ্রাম: আন্দাদিয়া, বারহাট্টা, নেত্রকোনা
মোনাইস ইসলাম (১৯), পিতা: হারুণ মিয়া, মুক্তাগাছা সদর, ময়মনসিংহ রমজান আহমেদ জুবায়ের হোসেন
এ ঘটনায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পাঁচজনকেই থানায় সোপর্দ করা হয়।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, "সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির সদস্যরা দুই দফায় মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।"
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ