গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে আগুন লাগে।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পাওয়ার পরই একে একে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ