সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ ওয়াক্ত নামাজের সময় বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করনের দাবীতে মঙ্গলবার বিকালে বিসমিল্লাহ মার্কেটের সামনে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে মুসল্লি, স্থানীয় ব্যবসায়ী মহল, ছাত্র সমাজ ও সচেতন মহল উপস্থিত হয়ে নামাজের সময় বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করনের দাবী জানান।
এ সময় বক্তারা বলেন, শ্যামনগরে আযান দিলে বিদ্যুৎ চলে যায়, নামাজের সময় বিদ্যুৎ না থাকার কারনে মুসল্লিরা প্রচন্ড কষ্ট পায়,তারা আরো বলেন অন্য যে কোন সময় বিদ্যুৎ বন্ধ রেখে নামাজের সময় টুকু বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, সহ সাংহঠনিক সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য হাবিব হোসেন সেলিম,হযরত আলী, রাকিবুল হাসান সোহাগ সহ আরো অনেকেই।
এ সময় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ