দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে এ বছর প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপররা কোনো সুযোগ পাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ