হেযবুত তওহীদ ফেনী জেলা কমিটি আয়োজিত তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ফেনী ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন'র সভাপতিত্বে ও তারিকুল ইসলাম সোহেল'র সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান।
তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন।
রাকিব আল হাসান বলেন, আমরা আজও ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমে পরিচালিত হচ্ছি। এর ফলে সমাজে অন্যায়, অবিচার ও অশান্তি দিন দিন বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি।
অন্যদিকে আল্লাহর প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাসুল (সা.) এমন এক নিরাপদ সমাজ গঠন করেছিলেন।
তিনি আরও বলেন, সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার আধুনিক রূপই তুলে ধরা হয়েছে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা হেযবুত তওহীদের উপদেষ্টা নুরুল আবছার সোহাগ।
সভায় ফেনীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ