দেশের অর্থনীতিতে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে— বিনিয়োগে ভাটা, ঋণ সংকোচন ও উচ্চ সুদের হার। এসব চ্যালেঞ্জের কারণে অর্থনীতিতে ঝুঁকির সৃষ্টি হতে পারে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) মাসিক ইকনোমিক আপডেট প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জমা বাড়ছে, কিন্তু ঋণ দিচ্ছে না ব্যাংক। ব্যবসায় আস্থাহীনতা রয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড পর্যায়ে নেমে ৬ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক ৫৯ শতাংশ, ব্যাংকে নির্ভরতা বাড়ছে। সেপ্টেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশে ছিল, যা সামান্য ঊর্ধ্বমুখী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চাল ও খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও সামগ্রিক মূল্যচাপ অব্যাহত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলার। রপ্তানি আয় সেপ্টেম্বর মাসে কমে দাঁড়ায় ৩,৬২৭ মিলিয়ন ডলারে। রাজস্ব আদায় বেড়েছে ২১ শতাংশ, তবুও লক্ষ্য পূরণে ঘাটতি রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ