গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের চৌকস অফিসার উপ- পরিদর্শক নিরস্ত্র (এস আই) আনিসুজ্জামান আনিস সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
একাধিক সুত্রে জানা যায়, শাহ আলম সাজুর বিরুদ্ধে ইতি পূর্বে নারী শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজী, হত্যাচেষ্টা, বিএনপি -জামায়াতের দলীয় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ কয়েকটি মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার সচেতন মহল জানান, ডজন মামলার আসামী সাংবাদিকদের কলঙ্ক শাহ আলম সাজু, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক এমপি, মেয়রের সাথে ঘনিষ্ঠতার বলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অফিসের অফিসারসহ বিভিন্ন মহলকে হুমকি ভয়ভীতি দেখিয়ে অনৈতিক ভাবে অর্থ উপার্জন করে আসছে। আসামী সাংবাদিকতার লেবাছে বিভিন্ন মহলে চাঁদাবাজী করে তার বর্তমান ঠিকানায় প্রায় কোটি টাকার উর্দ্ধে ব্যয় করে একটি বহুতল ভবন বিলাশ বহুল বাড়ি নির্মাণ করেছে, এটাই তার জলন্ত উদাহরণ। পেশায় সাংবাদিক হলেও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় একটি অংশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া, তার সঙ্গে গোবিন্দগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ দলের একাধিক নেতার ঘনিষ্ঠতাও ছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহ আলম সাজু। দীর্ঘদিন ধরে কখনও আত্মগোপনে, কখনও এলাকায় অবস্থান করলেও পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ