রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২), মো. জাকির হোসেন (৩৬), মো. সবুজ ডাক্তার (৫৫), মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো. ইলিয়াছ রহমান (৩৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল মোড় থেকে অ্যাভেঞ্জা কার, একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন এবং উক্ত কার থেকে তিনটি পুলিশ লেখা রিফ্লেকটিং জ্যাকেট (বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত), একটি কালো রংয়ের পকেট মোবাইল রাউটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৮টি, শামছুজ্জামান ওরফে সবুজের বিরুদ্ধে ১টি, জাকির হোসেনের বিরুদ্ধে ২টি, মাকছুদুর রহমান দীপুর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৪টি, ইলিয়াছ রহমানের বিরুদ্ধে ২টি, হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি, মামুনুর রশিদ ওরফে শিশিরের বিরুদ্ধে ২টি, সবুজ ডাক্তারের বিরুদ্ধে ৭টি ও রিপনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ