রাজশাহীতে কুয়াশার কারণে হালকা শীতের আবহ বিরাজ করছে।সোমবার (৩ নভেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটে সূর্যোদয় হলেও কুয়াশা পড়তে দেখা গেছে। তবে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। এই তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির সঙ্গে বয়েছিল বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে কুয়াশার সঙ্গে শীত অনুভব করছে রাজশাহীবাসী।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের বার্তা দিচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ