সরকার চারটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে এবং একজন সচিবকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার (০৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনে গতি আনতে এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এই নিয়োগ ও বদল করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ