রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ধোলাইপাড় মোড়ে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ‘ধোলাইপাড় মোড়ে একটি বাসে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ