প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৪৭ এ.এম
শেখ হাসিনার মিডিয়া এক্সেস বন্ধে ভারতের ডেপুটি হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া এক্সেস বন্ধের অনুরোধ জানাতে ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে তিনি (পবন ভাদেকে) পররাষ্ট্র মন্ত্রণালয় আসেন। এ সময় তাকে ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিডিয়া এক্সেস বন্ধ করার অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের ডেপুটি হাইকমিশনারকে সে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের সুযোগ দেয়ায় ঢাকার উদ্বেগের কথা জানানো হয়।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা যাতে বন্ধ করা হয়, এ জন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিকে অনুরোধ জানানো হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ