২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত গণভোট ও জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে-এমন আশা ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
শুক্রবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
অমান উল্লাহ আমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সমর্থন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে সমর্থন বিএনপির প্রতি যে সমর্থন ধানের শীষের সমর্থন এটা আজকে এই আমিন বাজারের জনগণ প্রমাণ করেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একি দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে আগামী ২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে। তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন তার ভাষণে ইনশাআল্লাহ আগামীর প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এবং আগামীদিনের প্রধানমন্ত্রী হবেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে চিত্র বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ইনশাআল্লাহ জয়লাভ করবে।’
নির্বাচন নিয়ে চক্রান্তের ইঙ্গিত করে তিনি বলেন, ‘যদি কেউ চক্রান্ত করতে চায়, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাকে আপনারা প্রতিরোধ করবেন। এমন কোনো বাধাই নির্বাচন বন্ধ করতে পারবেনা। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইনশাআল্লাহ নির্বাচন হবে।’
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্যে। তারেক রহমান কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা বিএনপি নেতা-কর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলে দোয়া করবেন আগামীতে যেনো আমরা সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ।’
তিনি আরও যোগ করেন, ‘এবং এই আমিনবাজারের চেয়ারম্যান আমার সম্মানিয় চেয়ারম্যান সাহেবসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ সংগঠন শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সমর্থক তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোটটা চাবেন।’
সমাবেশে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ