রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এবং এ মাধ্যমে তারা নিজেদের লাভবান হতে চায়। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
এ সময় তিনি আরও বলেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে; তবে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তাদের মাধ্যমে দেশের পরিবর্তন আনা কিংবা স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি।
কবর জিয়ারতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ