প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে টাকা আদায়ের টার্গেটে ছিলেন রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)। এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন জরেজ ও তার সহযোগী শামীমা আক্তার।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন।
র্যাব জানায়, জরেজ ও শামীমার মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের প্রস্তাব দেন। পরিকল্পনা অনুযায়ী এক মাস আগে থেকে শামীমা আশরাফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন এবং নিয়মিত অডিও–ভিডিও কলে তাকে নিজের প্রতি আকৃষ্ট রাখেন।
গত ১১ নভেম্বর জরেজ ও আশরাফুল ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন। পরে শনির আখড়ায় ৫ হাজার টাকায় তিনজনে একটি বাসা ভাড়া নেন। সেখানেই চেতনানাশক প্রয়োগ করে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণের পর তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন জানান, ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তার হাত বেঁধে মুখ স্কচটেপ দিয়ে আটকে দেন। এরপর অতিরিক্ত ইয়াবা সেবনের পর জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করেন। হত্যার পর একই ঘরে মরদেহ রেখেই রাত কাটায় তারা।
পরদিন (১৩ নভেম্বর) মরদেহ গুম করতে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি নীল ড্রাম কেনেন। চাপাতি দিয়ে মরদেহকে ২৬ টুকরো করে দুই ড্রামে ভরে হাইকোর্ট এলাকার পানির পাম্পের কাছে একটি গাছের নিচে ফেলে পালিয়ে যায় তারা।
এর আগে, শুক্রবার রাতে কুমিল্লা থেকে শামীমাকে গ্রেপ্তার করে র্যাব-৩। আর মূলহোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ