পুলিশ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, গোলাবারুদ ও ককটেল।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, প্রায় সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ এবং ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। গত এক সপ্তাহে দেশজুড়ে অন্তত ৪০টির বেশি যানবাহনে অগ্নিসংযোগ এবং কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ