চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব–৭। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মিরসরাই থানার বামনসুন্দর দারগারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত অপূর্ব দাস নগরীর পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
র্যাব–৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ডে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান আসামি অপূর্ব দাস মিরসরাইয়ের বামনসুন্দর দারগারহাট বাজার এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ