মাঠপ্রশাসনের সাম্প্রতিক বদলিকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে ডিসি-এসপি পদে লটারির মাধ্যমে রদবদলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এ দাবি জানান তিনি।
সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির অভিযোগ করে বলেন, আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় রয়েছে।
এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে নাসির উদ্দিন কমিশনের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ