ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। একই সময়ে এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ডিএনসিসিতে—যেখানে ১৬৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৮৭ জন, সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ডিএসসিসিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৩৪৯ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৭১২ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ