যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে চুড়ামনকাটি উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিফাতের বাবা জাকির হোসেন জানান, তিনি ধারণা করছেন অতিরিক্ত ঋণের চাপ থেকেই তার ছেলে আত্মহত্যা করে থাকতে পারে।
যশোর কোতোয়ালি থানার ওসি বলেন, লাশ উদ্ধার করা হলেও ঘটনাটি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ