টিএফআই–জেআইসি সেলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ আসামিদের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকে কেন্দ্র করে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবস্থান করছেন। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে পারে। গুরুত্বপূর্ণ ও উচ্চসংবেদনশীল এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো এলাকাকে নিরাপত্তার বিশেষ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মামলাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আদালত সংশ্লিষ্টরা জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একাধিক নিরাপত্তা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ