সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন—এমন অভিযোগ উঠেছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
স্থানীয়দের দাবি, শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গেলে খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে বাংলাদেশের হাফারমুখ এলাকায় নিয়ে আসেন, সেখানে তাঁর মৃত্যু হয়।
রাত প্রায় ১০টার দিকে পরিবার বিষয়টি জানতে পারে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সীমান্তে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে এবং রোববার ভোর ৪টার দিকে থানায় এনে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ