ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের পাঁচজন শীর্ষ সদস্যকে’ হত্যা করেছে।
এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় উল্লেখ করে যে, গাজা উপত্যকার যেসব অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরে গিয়ে সেগুলোকে ‘ইয়েলো লাইন’ হিসেবে চিহ্নিত করেছে, সেই শান্ত ঘোষিত এলাকাতেই ঘটনাটি ঘটেছে।
ইসরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতি অনুযায়ী এসব অঞ্চল তুলনামূলকভাবে স্থির ও শান্ত থাকার কথা ছিল। কিন্তু হামাসের এই হামলা পরিস্থিতিকে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আজ হামাস পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলের নিয়ন্ত্রিত অঞ্চলে একজন সন্ত্রাসী পাঠিয়ে আইডিএফ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। এর জবাবে ইসরায়েল হামাসের পাঁচজন শীর্ষ সদস্যকে হত্যা করেছে।’
নেতানিয়াহুর কার্যালয় দাবি করে, ‘ইসরায়েল যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলেছে, কিন্তু হামাস তা করেনি। আমরা আবারও মধ্যস্থতাকারীদের আহ্বান জানাচ্ছি—হামাসকে যেন যুদ্ধবিরতির শর্তগুলো মানতে বাধ্য করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ