সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গত শনিবার ও রবিবার পৃথক অভিযানে বিজিবি ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্য জব্দ করে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার সীমান্তে পরিচালিত অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, চশমা, চকলেটসহ বিভিন্ন ধরনের ফল জব্দ করা হয়। একই সময় বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছ উদ্ধার করা হয় এবং ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত এসব পশু ও পণ্যের মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
অন্যদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, রবিবার ভোরে জৈন্তাপুর সীমান্তের চাংগিল এলাকায় টহল দল বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করে, যার মূল্য ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ১৫০ টাকা। এছাড়া জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, পান ও সুপারি জব্দ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ