সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) দুইটি ভূমিকম্প রেকর্ড করেছে—একটি সৌদি আরবে এবং অন্যটি ইরাকে।
সৌদি গেজেটের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এ ভূমিকম্পগুলো অনুভূত হয়।
এসজিএস জানায়, তাদের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজের মধ্যবর্তী হাররাত আল-শাকা এলাকার প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি মৃদু ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪৩।
হাররাত আল-শাকা সৌদি আরবের পরিচিত আগ্নেয়গিরির লাভাক্ষেত্রগুলোর একটি।
এসজিএস আরও জানায়, দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ইরাকে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ