রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমন্বিতভাবে কাজ না হলে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে সরকারসহ সব সংশ্লিষ্ট সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
রিয়াজুল ইসলাম জানান, যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, রাজউক কোনো ভবনের নকশা তৈরি করে না; বাড়িওয়ালারা নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা প্রস্তুত করে রাজউকে জমা দেন। পরবর্তীতে নিয়ম ভঙ্গ হলে জরিমানার দায় রাজউকের নয়, বরং মালিকদেরই বহন করা উচিত।
রাজউক চেয়ারম্যানের মতে, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা দূর করতে সমন্বয় জরুরি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ