প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয়; তবে নির্বাচনের আগে তা আরও উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
তিনি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে পরিস্থিতি এখন পুরোপুরি আদর্শ অবস্থায় আছে। তবে ধীরে ধীরে তা স্বাভাবিকের দিকে ফিরছে।’
ভোট প্রতিহত করার হুমকি প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচন কমিশন এ ধরনের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে। কেউ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ