বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাত ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছিল, যার কারণে আর্থিক খাতের বর্তমান অবস্থা করুণ।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি জানান, কোম্পানিটি বর্তমানে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যারা টাকা নিয়েছেন তারা লাভবান হলেও কোম্পানির সাধারণ কর্মী ও ন্যায্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। দেশে এ ধরনের প্রায় ২০টি কোম্পানি আছে।
আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই খাতে বড় ধরনের সংস্কার আনা হবে এবং আর্থিক সেক্টরে দলীয়করণ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি আরও প্রশ্ন তুলেন, দেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজন ছিল কি না, যখন বিগত সরকার দলীয় বিবেচনায় নতুন কোম্পানিগুলো অনুমোদন দিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ