অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকসংখ্যক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এই দুর্ঘটনায় অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাওয়ায় এটি সকলের জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক।
এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া পরিবারগুলোর দুঃখ আমাদের সবার জন্য বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”
ড. ইউনূস জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ