দীর্ঘ নয় বছরের সম্পর্ক, পাঁচ সন্তান ও অসংখ্য স্মৃতি পেরিয়ে অবশেষে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত আগস্টে জর্জিনাকে হীরকখচিত আংটি দিয়ে প্রস্তাব দেন রোনালদো। এবার জানা গেল তাদের বহুল প্রতীক্ষিত বিয়ের সময় ও স্থান।
পর্তুগিজ গণমাধ্যম জানায়, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপের ঐতিহাসিক ফাঞ্চাল ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবেন তারা। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপ শেষে হবে এ আয়োজন। বিয়ের পর অভ্যর্থনা হবে মাদেইরার একটি বিলাসবহুল হোটেলে।
রোনালদো যে আংটি দিয়ে জর্জিনাকে প্রস্তাব দেন, তার মূল্যও আলোচনায় রয়েছে। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলরের তথ্যে জানা যায়, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত সেই আংটি কিনেছেন ফুটবলের প্রথম বিলিয়নিয়ার তারকা।
সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’–এ দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি খুব রোমান্টিক নন। সেই সাক্ষাৎকারেই তিনি শোনান বিয়ের প্রস্তাব দেওয়ার সেই স্মরণীয় মুহূর্তের গল্প।
রোনালদো–জর্জিনা দম্পতি একসঙ্গে আছেন নয় বছরেরও বেশি সময়। প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা বলেছিলেন, “হ্যাঁ, আমি রাজি—এই জীবনেও, সব জীবনেই।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ