জাতীয় পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে আজ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে।
বুধবার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। আলোচনায় বেতন গ্রেড কমানো, ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়গুলো প্রধান আলোচ্যসূচি ছিল।
বাদিউল কবির গণমাধ্যমকে জানান, কমিশন দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ৩০ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে। এর আগে নভেম্বরের মধ্যেই সুপারিশ না দিলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন, দীর্ঘদিন তথ্য না আসায় তাদের মধ্যে হতাশাও দেখা দিয়েছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ