সব প্রবাসী বাংলাদেশি ভোটার এবার ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ব্যালট’ এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে অঞ্চলভেদে আলাদা সময়সীমা ছিল। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আজ রাত ১২টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আখতার আহমেদ বলেন, “পূর্বে পাঁচ দিনের লিমিটেশন ছিল, কিন্তু এখন তা উঠে গেছে। যে কেউ বিশ্বের যেকোনো স্থানে থেকে নিবন্ধন করতে পারবেন।” প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, তা সমাধানে কমিশন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ‘মক ভোটিং’ আয়োজন করা হবে। জ্যেষ্ঠ সচিব বলেন, “জাতীয় সংসদ ও গণভোট একই দিনে হওয়ার কারণে আমরা আমাদের অভিজ্ঞতা আরও ঝালাই করতে চাই।”
নির্বাচনকালীন গুজব ও অপতথ্য রোধে ইসি সম্প্রতি ‘টিকটক’ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের জানান, “আমরা কমিশনকে আশ্বস্ত করেছি যে আমাদের প্ল্যাটফর্ম নির্বাচনী বিভ্রান্তি বা গুজব ছড়ানোর জন্য ব্যবহার হবে না। নির্বাচন চলাকালীন বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ