যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি হুমকি মোকাবিলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বে কারাকাসে চলছে সামরিক মহড়া, যেখানে ব্যবহার করা হচ্ছে দশক প্রাচীন রাশিয়ান অস্ত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযানের পর দেশ দুটির মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। হোয়াইট হাউস সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে এবং কার্টেল দে লস সোলেসকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অতিরিক্ত বলপ্রয়োগ বলে সমালোচনা করেছে চীন ও রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের পাশে আছে মস্কো। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও ভেনেজুয়েলার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন।
মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরিই ট্রাম্প মাদুরোর সঙ্গে ফোনালাপ করতে পারেন। তবে স্থল অভিযান আপাতত পরিকল্পনায় নেই। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, মাদুরোকে আটক বা হত্যা করার কোনো পরিকল্পনা নেই; তবে মাদকবাহী নৌকা ধ্বংস ও পাচার রোধ অব্যাহত থাকবে।
ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং পুয়ের্তো রিকোর সাবেক নৌঘাঁটি পরিদর্শন, সব মিলিয়ে ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাত্রা বাড়াচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ