সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল পপির খুলনা এবং ঢাকার ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযোগে নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর টেলিভিশন সাক্ষাৎকারে পপি তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ মন্তব্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, এতে তারেক আহমেদ চৌধুরীর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে পপিকে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে জনসমক্ষে বা কোনো মাধ্যমে একই ধরনের মন্তব্য না করার শর্তও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলেও পপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ