পুলিশ সদর দপ্তর দুই ধাপে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করেছে। একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নতুন কর্মস্থলে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৩ জন এবং অন্যটিতে ৬৩ জন পুলিশ পরিদর্শককে নতুন স্থানে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী শনিবার (২৯ নভেম্বর) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। একইসঙ্গে, যেসব কর্মকর্তার ইতিমধ্যেই অন্য কোনো বদলি আদেশ রয়েছে, তাদের ক্ষেত্রে পূর্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ