পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগ করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালিয়ে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকতে সাহায্য করছে। খবর ডন।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “সীমান্ত সবসময় দুই দেশের সম্মিলিতভাবে পাহারা দেয়, কিন্তু কিছু দেশ প্রথমে আমাদের পোস্টে গুলি চালায় এবং পরে গুলি বিনিময় হয়, এরপর তারা সন্ত্রাসীদের সীমান্ত পার করে দেয়।”
তিনি আরও বলেন, সীমান্ত কেবল বেড়া দিয়ে বন্ধ রাখা সম্ভব নয়; কার্যকর নিয়ন্ত্রণের জন্য ক্রমাগত ড্রোন নজরদারি, সুরক্ষিত পোস্ট ও পর্যাপ্ত জনবল মোতায়েন জরুরি।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে চলতি যুদ্ধবিরতি কোনো ঐতিহ্যবাহী যুদ্ধবিরতি নয়; এটি নির্ভর করে প্রতিবেশী দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে কি না তার ওপর।
সম্প্রতি পাকিস্তানে পাকিস্তান তালেবান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হামলা বেড়ে গেছে। পাকিস্তান আফগানিস্তানের তালেবানকে এর জন্য দায়ী করছে। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষে সামরিক ও বেসামরিক মিলিয়ে বহু নিহত ও আহত হয়েছেন।
আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী খোস্ত প্রদেশে বোমা হামলা চালিয়ে অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত করেছে। তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ