বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সহমর্মিতা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি লিখেছেন, “বিভিন্ন দেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে সহানুভূতি, সহযোগিতা ও শুভকামনা জানানো হয়েছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।”
তারেক রহমান জানান, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভান্যুধ্যায়ীদের উদ্বেগ–উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
তিনি আরও বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থন আমাদের পরিবারের শক্তি ও প্রেরণা। আমরা সবাই মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় নিরন্তর প্রার্থনা করছি।”
কঠিন সময়ের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ