রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা আলতাফ হোসেন। তিনি বলেন, একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে এবং আরেকটি প্লাটুন এলাকায় টহল দিচ্ছে।
এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও নেতা-কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে ব্যারিকেড বসায় পুলিশ।
অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে সামনে ভিড় করতে শুরু করেন। ব্যারিকেডের বাইরে অবস্থান নিলেও তাঁদের অনেকেই জানান, ভিড় না করার কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও খালেদা জিয়ার প্রতি উদ্বেগ থেকে তাঁরা সেখানে এসেছেন।
এদিকে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করার পর গতকাল মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ