আন্তর্জাতিক ফোনকল সংক্রান্ত কোটি কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বুধবার (৩ ডিসেম্বর) প্রধান কার্যালয় থেকে এ মামলার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
দুদকের ইতিহাসে এটি প্রথমবারের মতো কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ