জুলাই-আগস্টে অভ্যুত্থান দমনকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমলে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দেন।
একই সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে একটি মামলাও আমলে নেওয়া হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ দুজনের বিরুদ্ধে আন্দোলন দমন ও কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
ট্রাইব্যুনাল পরে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই তিনজন ইতিমধ্যেই একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের মতে, শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন দমনে আরও চারজন শীর্ষ নেতাও সক্রিয় ছিলেন। এদের মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান ছিলেন সেই “গ্যাং অব ফোর”-এর সদস্য।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ