ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এ তথ্য জানান। তিনি বলেন, “১০ বা ১১ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।”
আগেই জানানো হয়েছিল, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল প্রকাশ করা হবে। তার আগে ৭ ডিসেম্বর তফসিল সংক্রান্ত কমিশন সভা রয়েছে।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “গণভোটের প্রচারণা এখনও শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন মিলিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। যদিও আগে কিছু বিচ্ছিন্ন ছুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মক ভোটিং প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ গত পনের বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেনি। তাই ভোটের প্রক্রিয়া দেখাতে এবং দুই ব্যালটে কত সময় লাগে তা পরিমাপ করার জন্য মক ভোটিং আয়োজন করা হয়েছে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ