প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৪:৩৭ পি.এম
ডিএমপির ১৪ ডিসির বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে ১৪ কর্মকর্তার রদবদল করা হয়েছে। এদের মধ্যে উত্তরা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি মোঃ মুহিদুল ইসলামকে ডিএমপি সদর দফতরের ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ শাহজাদ আলীর আলাদা অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
অন্য রদবদলপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
- সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খান → পিএমও পশ্চিম বিভাগ
- মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমান → প্রটেকশন বিভাগ
- মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলী → উত্তরা বিভাগ
- সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদার → ডিবি মতিঝিল বিভাগ
- ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার → একই ইউনিটের দক্ষিণ বিভাগ
- ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল → মিরপুর বিভাগ
- প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হক → মিরপুর বিভাগ
- ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলম → গুলশান বিভাগ
- রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আমীর খসরু → সদর দফতর ডিসি প্রশাসন
- পিওএম পশ্চিম বিভাগের ডিসি সানোয়ার হোসেন → ট্রাফিক মিরপুর বিভাগ
- ওয়ারী বিভাগের ডিসি হারুন অর রশিদ → মতিঝিল বিভাগ
- লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি → ওয়ারী বিভাগ
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ