নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জনগণকে বিভ্রান্ত করে আসা ব্যক্তিরাই এখন নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শাসকরা সরে গেলেও ফ্যাসিবাদের প্রভাব পুরোপুরি দূর হয়নি। একটি দল ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদের পরিবেশ বজায় রেখেছিল, আর এখন আরেকটি দল সেই ধারা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।’
জামায়াত আমির আরও বলেন, ‘যারা এত দিন নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে, তারাই আজ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। বিভিন্ন কৌশলে ক্ষমতায় যাওয়ার চিন্তা যারা করছেন, তাদের মনে রাখা উচিত—জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘অভ্যুত্থানে প্রাণ দেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষার সঙ্গে আট দল সম্পূর্ণ একমত। সব দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে আহ্বান জানাই—অপরাধী দলগুলোর সাথে সম্পর্ক না রেখে নিজ অবস্থানে ফিরে আসুন। আমরা আপনাদের আপন করে নেবো।’
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, ‘যারা নতুন করে জুলুমের পথে হাঁটছেন, তাদেরকে শিগগিরই কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ