সিলেটে খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে মনির মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার রাতে সুনামগঞ্জের ছাতক থানার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন শনিবার জালালাবাদ থানা পুলিশ মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত মনির মিয়া ভুক্তভোগী তরুণীর খালাতো ভাই। এক বছর আগে তরুণীর মা মারা যান। মৃত্যুর আগে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন, যেখানে বাড়ির মালিক পরিবারটিকে মাঝে মাঝে আর্থিক সহায়তা করতেন।
গত ৩১ অক্টোবর মনির তরুণীর পরিবারকে ওই বাসার মালিক আর্থিক সহায়তা দিতে চাইছেন বলে জানায়। সেদিন বাড়িতে বাবা না থাকায় তরুণী তার সঙ্গে রওনা হন। পথে রাবার বাগানের ভেতর মনির তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে ভয়ভীতি প্রদর্শন করে। বাড়িতে ফিরে তরুণী ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় মামলা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে মনির মিয়াকে ছাতক এলাকা থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ